খালেদা জিয়া বাংলাদেশ ঢাকা নির্বাচিত সংবাদ

৪২ বছরের রাজনৈতিক জীবনে কারাবন্দি হন ৫ বার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশে অনেক ইতিহাসের জন্ম হয়েছিল খালেদা জিয়ার হাত ধরে। একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রাণ হারান ১৯৮১ সালের ৩০ মে। তখনও গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। পরে বিএনপি নেতা বিচারপতি আব্দুস সাত্তার প্রেসিডেন্ট হলেও বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারেনি। সেনাপ্রধান এইচ এম এরশাদ সামরিক শাসন জারি করেন ১৯৮২ […]

khaeda shahbaz 6953527152b69 সংবাদ এশিয়া

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রতি তার অবদান এবং এর প্রবৃদ্ধি ও উন্নয়ন এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছে।’ […]

Untitled 9 68b470e8296f5 6953585985b24 রাজনীতি

রাজনৈতিক চর্চায় উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া: চরমোনাই পীর

ইত্তেহাদ নিউজ,অনলাইন :বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে চরমোনাই পীর খালেদা […]

বেগম খালেদা জিয়া ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি

খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা: মির্জা ফখরুল

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু দেশের জন্যই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন […]

নরেন্দ্র মোদি সংবাদ এশিয়া

বেগম জিয়ার মৃত্যুতে মোদির শোক

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন। এক্স পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল […]

প্রধান উপদেষ্টা বাংলাদেশ ঢাকা

জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রফেসর ইউনূস বলেন, বেগম খালেদা […]

খালেদা জিয়া ইত্তেহাদ স্পেশাল

খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজনীতে বেগম খালেদা জিয়ার প্রবেশ হঠাৎ করে। দলের বিপদের সময় এক রকম বাধ্য হয়েই বিএনপিতে যোগ দেন তিনি। তবে দলের চেয়ারপারসন হয়ে না একজন সাধারণ কর্মী হয়েই যোগ দেন এই নেত্রী। ১৯৮১ সালের ৩০মে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলে বেগম খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণরূপে একজন গৃহবধূ। দুই শিশুসন্তান—তারেক […]

খালেদা জিয়া ইত্তেহাদ স্পেশাল

আপসহীন নেত্রী খালেদা জিয়া

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বর্ণাঢ্য জীবনে খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন সবসময়। যে কারণে আপোসহীন নেত্রী হিসেবেও পরিচিতি লাভ করেছিলেন খালেদা জিয়া। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া ১৯৮২ […]

bnp 202310161041431 20240709175233 বাংলাদেশ ঢাকা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সাত দিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে, নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। এ ছাড়া সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত […]

db615f790f06c6d56930984925c47a4e 64f6c589aab14 ইত্তেহাদ স্পেশাল

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার। খালেদা জিয়ার […]