image 265714 1766316348 বাংলাদেশ বরিশাল

বরিশালে চারজন প্রার্থীর স্ত্রী কোটিপতি,প্রায় কোটিপতি তিন প্রার্থীর স্ত্রী

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৫ জন বৈধ প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর স্ত্রী কোটিপতি। প্রায় কোটিপতি রয়েছেন আরও তিনজন প্রার্থীর স্ত্রী। হলফনামার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পদ রয়েছে বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর স্ত্রী ফাহমিদা কিবরিয়ার। অপর দুজন কোটিপতি স্ত্রী হলেন- বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী […]

বরিশাল শিক্ষাবোর্ড বাংলাদেশ বরিশাল

বরিশাল শিক্ষাবোর্ড: ৪ শিক্ষক ৫ বছরের জন্য নিষিদ্ধ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন না করা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশালের বিভিন্ন স্কুলের রসায়ন বিভাগের ৪ শিক্ষককে মাধ্যমিক পরীক্ষার সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আগামী ৫ বছর তাদের উপর মাধ্যমিক পরীক্ষার কোন দায়িত্ব অর্পন করা হবে না। বরিশাল শিক্ষাবোর্ড থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। অব্যাহতি পাওয়া […]

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বাংলাদেশ ঢাকা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস-অনিয়ম তদন্ত হবে: ডিজি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি, অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে ‘অভিযোগের তদন্ত করা হবে’ বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান।রোববার (১১ জানুয়ারি) বিকেল ডিজি আবু নূর মো. শামসুজ্জামান জাগো নিউজকে এ তথ্য […]

সংবাদপত্র শিল্প মিডিয়া

টিকে থাকার লড়াইয়ে আজাদ কাশ্মীরের সংবাদপত্র শিল্প

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে সংবাদপত্রের প্রচলন ক্রমেই কমছে। সর্বশেষ কয়েক বছরে অঞ্চলটিতে সংবাদপত্রের সার্কুলার ব্যাপকভাবে কমে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সোশ্যাল মিডিয়ার দ্রুত বৃদ্ধি ও সরকারী সহায়তার অভাব একসময়ের সমৃদ্ধশালী খাতটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। একসময় যা একটি প্রাণবন্ত ক্ষেত্র ছিল, আজ তা কম পাঠকসংখ্যা ও খরচ বৃদ্ধির কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। […]

কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড ইত্তেহাদ এক্সক্লুসিভ

শতকোটি টাকা বিনিয়োগেও কার্যত অচল কেরু চিনিকল

ইত্তেহাদ নিউজ,অনলাইন : শতকোটি টাকার বিনিয়োগ সত্ত্বেও দেশের ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে স্বস্তি ফিরছে না। আধুনিকায়নের নামে স্থাপিত নতুন যন্ত্রপাতিতে বারবার যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। ফলে চলতি ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমে মিলের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন আখচাষিরা। মিল সূত্র জানায়, মাত্র চার দিনের (৯৬ ঘণ্টা) কার্যক্রমে ৫৩ ঘণ্টাই আখ […]

image 272516 1768149407 বাংলাদেশ ঢাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ : প্রতারক গ্রেফতার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে টাস্ক সম্পন্নের মাধ্যমে আয় করার প্রলোভন দেখিয়ে এক কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটের একটি দল গতকাল যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকা থেকে প্রতারক মো. সোহেল মিয়াকে (৪১) […]

ক্যালিক্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড বাংলাদেশ ঢাকা

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ : মূল হোতা গ্রেফতার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : প্রতি লাখ টাকায় মাসে দুই থেকে তিন হাজার টাকা লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর নামে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মুগদা থানা পুলিশ […]

image 272503 1768142269 বাংলাদেশ ঢাকা

হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল

ইত্তেহাদ নিউজ,অনলাইন : চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ এর নির্দেশনা অনুসরণ করতে হবে। আজ রোববার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে। এতে […]

image 272434 1768142132 বাংলাদেশ ঢাকা

রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ করা যাবে না

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি পালনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) যেকোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনী প্রচারণা না করতে নিরুৎসাহিত করেছে সরকার। এছাড়া রিটার্নিং অফিসারের পূর্ব অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা যাবে না। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন […]

ec বাংলাদেশ বরিশাল

বরিশালের ছয়টি আসনে ৪৪ জন প্রার্থী,২১ জনের বিরুদ্ধে ১৮৬টি মামলা

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২১ জনের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরনের মোট ১৮৬টি মামলা। প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, গড়ে এসব প্রার্থীদের প্রত্যেকের বিরুদ্ধে প্রায় নয়টি করে মামলা রয়েছে। অধিকাংশ প্রার্থী ও আইনজীবীদের দাবি,এসব […]