মেঘনা নদী বাংলাদেশ বরিশাল

মেঘনা নদী থেকে তিন জেলের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস :   বরিশালের মেঘনা নদীতে ট্রলারডুবির ১০ দিন পর নিখোঁজ চার জেলের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ও দুপুরে জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা হলেন, হিজলা উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর […]

1000096566 বাংলাদেশ বরিশাল

বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদ!

বরিশাল অফিস :  অনিয়ম-দুর্নীতির পাহাড়সম অভিযোগের ভিত্তিতে জাতীয় দৈনিক ও স্থানীয় একাধিক পত্রিকায় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর রশিদের বিরুদ্ধে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর সংশ্লিষ্ট দপ্তরের নীরবতায় এখনো বহাল তবিয়তে রয়েছেন বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির কাম পেশকার তৌহিদুর রশিদ। এদিকে সংশ্লিষ্ট দপ্তরের এমন নীরবতা ও উদাসীনতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া […]

pib বাংলাদেশ বরিশাল

বরিশালে পিআইবির প্রশিক্ষন নিয়ে সাংবাদিকদের মাঝে অসন্তোষ

বরিশাল অফিস : বরিশাল জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনে পেশাদার সাংবাদিকদের অনুপস্থিতি,অসাংবাদিকদের অংশগ্রহনে ক্ষুব্ধ সাধারন সাংবাদিকরা। মুখ পরিচিত কযেকজন ছাড়া অধিকাংশই অসাংবাদিক।অংশগ্রহনকারী হিসেবে নেয়া হয়েছে যারা কেন পত্রিকার সাথে সংশ্লিষ্ট নয়। আযোজকদের স্বজনপ্রীতির কারনে তথ্য মন্ত্রনালয়ের নেয়া সাংবাদিকদের জন্য একটি মহতি উদ্যোগ ভেস্তে গেছে বলে মনে করেন সাংবাদিকরা। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য […]

electoip 694d68ca77bc8 বাংলাদেশ বরিশাল

বরিশালের ৬আসনে ৭ জনের প্রার্থিতা প্রত্যাহার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনের ৪৩ জন প্রার্থীর মধ্যে সাতজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার কার্যক্র‍ম চলে।সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এই তথ্য নিশ্চিত করেন। এদিকে ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সম্মানে বরিশাল-৫ […]

bnp 202310161041431 20240709175233 রাজনীতি

৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলো বিএনপি

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সারাদেশে বিএনপির ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। আবার দুটি আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি। মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। এর মধ্যে সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য […]

image 1768895047 j26s4bFVx8iqRFmxU7YEpqvNaxKUBFrocvmVfBCi সংবাদ এশিয়া

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়: মার্কিন দূতাবাস

ইত্তেহাদ নিউজ,অনলাইন : এফ’ বা ‘এম’ ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। তবে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস […]

নির্বাচন কমিশন ec রাজনীতি

গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থীকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমানকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মো. মজিবুর রহমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৪ গাজীপুর-১ সংসদীয় […]

1768903000 d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a রাজনীতি

জামায়াতের আমিরসহ ৭ নেতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সাত নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ডা. […]

image 275086 1768896607 সংবাদ এশিয়া

কাবুলে চীনাদের পরিচালিত রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত একটি এলাকায় গতকাল সোমবার চীনাদের পরিচালিত এক রেস্তোরাঁয় বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা এ হামলার দায় স্বীকার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এএফপি’র এক সাংবাদিক বলেন, ‘তিনি বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স […]

image 275029 1768886896 সংবাদ এশিয়া

পোস্টাল ব্যালট পৌঁছেছে ৩ লাখ ৭৩ হাজার প্রবাসীর ঠিকানায়

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ১ লাখ ৯৬ হাজার ৬২৫ জন ভোটার ইতোমধ্যে কিউআর কোড স্ক্যান করেছেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে নিবন্ধনকারী এই প্রবাসী ভোটাররা আগামী ২১ […]