জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
BY ইত্তেহাদ ডেস্ক :
অক্টোবর ১৩, ২০২৩
0
Comments
656 Views
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
জুয়েল শেখ , জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম বিল্লাহ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু ঐ গ্রামের মশিউর রহমানের ছেলে। ধরঞ্জী ইউপির সাবেক সদস্য নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের ভিতর বাবা ছেলে মিলে মোবাইল দেখছিল।এসময় শিশুটির দাদা বাড়িতে থেকে মাঠের দিকে গেলে শিশুটি বাবার পাশ থেকে উঠে সকলের অজান্তে দাদার পিছনে পিছনে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।কিছুক্ষন পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজা খুঁজি করতে থাকে।এসময় স্হানীয় লোকজন পুকুরের পানিতে মৃত শিশুটির লাশ ভেসে থাকতে দেখে লাশটি উদ্ধার...
২২৮
জুয়েল শেখ , জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম বিল্লাহ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু ঐ গ্রামের মশিউর রহমানের ছেলে। ধরঞ্জী ইউপির সাবেক সদস্য নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের ভিতর বাবা ছেলে মিলে মোবাইল দেখছিল।এসময় শিশুটির দাদা বাড়িতে থেকে মাঠের দিকে গেলে শিশুটি বাবার পাশ থেকে উঠে সকলের অজান্তে দাদার পিছনে পিছনে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।কিছুক্ষন পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজা খুঁজি করতে থাকে।এসময় স্হানীয় লোকজন পুকুরের পানিতে মৃত শিশুটির লাশ ভেসে থাকতে দেখে লাশটি উদ্ধার করে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে।
*গুরুত্বপূর্ণ সব সংবাদ ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।