রাজনীতি

ঢাকা-১৭ তারেক রহমানের নির্বাচনি আসন পরিচালনায় উপ-কমিটি গঠন

ঢাকা ১৭
১১৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আসন ঢাকা-১৭ আসনের জন্য‘তারুণ্যের শক্তি’ নির্বাচনি উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত ১১৭ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা উপকমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

অনুমোদিত এই উপকমিটি আসন্ন নির্বাচনে আধুনিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত পরিকল্পনার মাধ্যমে প্রচারণা পরিচালনা করবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ক্যাম্পেইন, পেশাজীবী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে।

উপকমিটির আহ্বায়ক শওকত আজিজ, সমন্বয়ক আব্দুল্লাহ আল জোবায়ের, সদস্য সচিব সাইদুল বাসার শোয়েব, মুখপাত্র অ্যাডভোকেট মো. আবির মিনহাজ, ব্যারিস্টার আকিব আকবর চৌধুরী ও আইনজীবী মো. জিসান গোলজার ।

কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনরত জনগণ এবার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে ঢাকা-১৭ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করা হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.