বাংলাদেশ বরিশাল

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল বরিশাল বোর্ড

বরিশাল বোর্ড
৭৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। নতুন সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ফরম পূরণ করার সুযোগ পাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলম্ব ফিসহ ফরম পূরণের বর্ধিত সময় ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া, সোনালী সেবার মাধ্যমে সংগৃহীত ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

বোর্ডের আওতাধীন সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের এই বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.