রাজনীতি

৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলো বিএনপি

bnp 202310161041431 20240709175233
১২৯
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সারাদেশে বিএনপির ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। আবার দুটি আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি।

মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি।
এর মধ্যে সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। তবে চূড়ান্ত মনোনয়নে আগের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকেই বেছে নিয়েছে দলটি। সুনামগঞ্জ-২ আসনে বিকল্প মনোনয়ন দেওয়া হয় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেলকে। এই আসনেও আগে ঘোষিত নাছির হোসেন চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিকল্প প্রার্থী হিসেবে ছিলেন কবির আহমেদ ভূঁইয়া। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে। চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনে শুরুতে বিএনপি মনোনয়ন দেয় গিয়াস কাদের চৌধুরীকে। পরে একই আসনে বিএনপির আরেক নেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকারকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়।
তবে চূড়ান্ত মনোনয়নে গিয়াস কাদের চৌধুরীকেই বেছে নিয়েছে বিএনপি।

যশোর-৪ আসনে বিকল্প প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ফারাজী। এই আসনে ঋণখেলাপির দায়ে পূর্বনির্ধারিত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর মতিয়ার রহমান ফারাজীকেই দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ-১ আসনে বিকল্প প্রার্থী তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। এই আসনে আগে আনিসুল হককে মনোনয়ন দেওয়া হয়েছিল।

বগুড়া-২ আসনটি মিত্র দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ছাড় দেওয়া হলেও সেখানে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি নেতা মীর শাহে আলমকে মনোনয়ন দেয় দলটি। তবে এই আসনে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.