রাজনীতি

ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

AK 20260110 181912439
৯৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, ‘দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’

শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন সমালোচনা করেন। আব্দুল কাদের লিখেছেন, ‘সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’

তিনি আরও লেখেন, ‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিছে? এক-দুইজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম; কিন্তু সবাই দেখি সেইম লাইনে কথা বলতেছে। এলার্মিং, আল্লাহ না করুক, দেখা গেলো আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম-ধর্মীয় অনুশাসন পালন করতে হবে।’

আব্দুল কাদের লেখেন, ‘আরেকটা বিষয় এখানে কনসার্নের- জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক-বাহক ভাবেন না, হয়তো ঐরকম মুসলমানও ভাবেন না। তারাই সহীহ মুসলিম। যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবতো।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.