রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন এনসিপির তিন শতাধিক নেতাকর্মী

7ede06284fbd1f86c8ba8064881a9e32 695bdc7713cd3
১১২
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার ত্রিপুরার নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ছাড়াও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, কিছুটা দেরি হলেও রাজনীতির ময়দানে তারা সঠিক দিশা খুঁজে নিয়েছে, সঠিক ঠিকানায় এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগদান অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও বিপ্লব কুমার ত্রিপুরা বক্তব্য রাখেন।

আর এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া বিপ্লব কুমার ত্রিপুরা বলেন, আমরা অনেক কষ্ট করে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছি। কিন্তু গণঅভ্যুত্থানের যে স্পিরিট তা ভুলে গিয়ে জামায়াতের সাথে নির্বাচনি জোট করেছে। আমরা বিশ্বাস করি পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই আমরা তিন শতাধিক নেতাকর্মী দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিতে যোগদান করেছি।

এর আগে গত ২৪ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগদান করে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.