সংবাদ আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মুক্তি দিন, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

মাদুরো সমর্থক
১১৯
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বাহিনী আটক করে নিউইয়র্কের একটি কারাগারে নিয়ে যাওয়া মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি জানিয়েছেন।

মাদুরোপন্থী আধাসামরিক সদস্য ও মোটরবাইক আরোহীদের একটি দল বিক্ষোভকারীদের সঙ্গে যোগদান করেন। বিক্ষোভকারীদের হাতে লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লাল জামা পরা একজন ব্যক্তির হাতে একটি প্ল্যাকার্ড ছিল, তাতে লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন। তার জামায় মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু, প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি ছিল।

আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’। যা গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার প্রতি ইঙ্গিত। যেখানে তিনি বলেছেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে।

আজ সোমবার (৫ জানুয়ারি) মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সাথে জড়িত ‘মাদক সন্ত্রাসবাদ’ এর অভিযোগের মুখোমুখি হতে হবে।

প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমি পাদ্রিনো লোপেজ বলেছেন, মাদুরোর নিরাপত্তা দলের ‘একটি বড় অংশ’কে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, সেইসঙ্গে সামরিক সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে, তবে তিনি কোনো সংখ্যা জানাননি।

চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.