বাংলাদেশ খুলনা

যশোরে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

image 1767452492
১১২
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যশোর পৌরসভার ৭নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।

নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে শংকরপুর নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলমগীরের মাথার বাম পাশে গুলি করে। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানিয়েছেন, আলমগীর হোসেন অনেক আগে থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি পেশাগত জীবনে এলাকায় জমি কেনা-বেচায় জড়িত। ছোটভাই কামরুজ্জামান তার এই ব্যবসায়ের পার্টনার। তিনি এলাকায় খুব সজ্জন মানুষ হিসেবে পরিচিত। বিশেষ করে গরিব-দুঃখি মানুষ তার কাছ থেকে অনেক উপকৃত হয়েছেন।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনেন। তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.