রাজনীতি

ডা. তাহেরের চেয়ে স্ত্রীর সম্পদ পাঁচ গুণ বেশি

ডা. তাহের pic
৩৬
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে তার মোট সম্পদ এক কোটি ৮৫ লাখ টাকা। তবে স্ত্রীর, ডা. হাবিবা চৌধুরীর, সম্পদ পাঁচ কোটি ৫০ লাখ টাকা। স্বামী-স্ত্রী উভয়ই পেশায় চিকিৎসক।

হলফনামায় ডা. তাহের উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৩৫টি মামলা হয়েছে। তবে এসব মামলার বেশিরভাগই আদালতের আদেশে স্থগিত, প্রত্যাহার বা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। বর্তমানে এসব মামলার কোনোটি তার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে আইনগত বাধা নয়।

রোববার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য জানিয়েছেন।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নামে মোট ১০ শতক কৃষিজমি এবং ১৫ শতক অকৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ২২ লাখ ১৬ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ০.৮ একর ১৫ কাঠা জমি, যার মূল্য ৩২ লাখ ৫৬ হাজার ৮৬৫ টাকা। স্ত্রীর নামে তিনটি বাড়ি রয়েছে, যার মূল্য তিন কোটি ২২ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা। ডা. তাহেরের স্থাবর সম্পদ এক কোটি টাকা, আর স্ত্রীর স্থাবর সম্পদ পাঁচ কোটি ৫০ লাখ টাকা।

ব্যাংকে স্ত্রীর নামে জমা রয়েছে সাত লাখ ৫৯ হাজার ১৩২ টাকা। এর পাশাপাশি এক্সিম ব্যাংকের গুলশান শাখায় ৯ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা এবং সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাবে তিন হাজার ৪৮৫ টাকা রয়েছে। সঞ্চয়পত্র রয়েছে চার লাখ ১ হাজার ৫৯৬ টাকার। বর্তমানে স্ত্রীর অস্থাবর সম্পদ এক কোটি ৭০ লাখ টাকা।

জামায়াতে ইসলামী নায়েবে আমির তাহেরের হাতে নগদ ৫১ লাখ ৮ হাজার ২২৪ টাকা রয়েছে, আর স্ত্রীর আছে নগদ ২১ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান হওয়ার কারণে মেডিকেল কলেজের নামে কুমিল্লা এক্সিম ব্যাংক থেকে তিন কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা ঋণ নেওয়া হয়েছে।

স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৯ লাখ ৪ হাজার ১০৭ টাকা, আল-আরাফা ব্যাংকে ১ লাখ ৪৪ হাজার ২৬৯ টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে ২৭ লাখ ২ হাজার ৩৪৭ টাকা ঋণ রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ডেকরা গ্রামের বাসিন্দা ডা. তাহের। তার বাবা প্রয়াত সৈয়দ মোদেরুল হক চৌধুরী, মা আকসিরে জাহান চৌধুরী।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.