বাংলাদেশ সিলেট

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

সিলেট
১২০
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে।

খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছে ৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে লাখো মানুষ অংশ নিয়েছেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই জানাজায় বিপিএলের ব্যস্ততায় থাকা অনেক খেলোয়াড় ও সাংবাদিক অংশ নেন।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।’

বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন হয়। খেলাটির বিস্তার ঘটে। এর মাধ্যমেই আজকের সাফল্যের পথ তৈরি হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই শোকের সময়ে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.