বাংলাদেশ ঢাকা

বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

Narsingdi Pic 25 694d64dd7ad51
৬৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন দলটির কিশোরগঞ্জের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আমতলা এলাকায় যাতায়াত পরিবহণের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে নেতাকর্মীদের নিয়ে বাসটি যখন রাজধানীর পূর্বাচল অভিমুখে আসছিল; তখন আমতলা এলাকায় দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাস বহরে হামলা চালায়। হামলাকারীরা বাসটি ভাঙচুর করে এবং বাসের চালককে পিটিয়ে গুরুতর আহত করে। আহত চালককে দ্রুত উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুম বিল্লাহ ফেসবুকে এক পোস্টে জানান, নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা রাস্তায় হঠাৎ গাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর হামলা করে, গাড়ির ড্রাইভার গুরুতর আহত থাকে শিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা নিয়েছি আমরা।

শিবপুর মডেল থানার ওসি মো. কুহিনর মিয়া জানান, কিশোরগঞ্জ থেকে রাতে যাতায়াত পরিবহণের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। গাড়িটি মনোহরদীর ড্রেনের ঘাট এলাকায় পৌঁছালে অপর একটি পিকআপ ভ্যানের চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিবপুরের আমতলায় এসে পিকআপ ভ্যানের চালক ও তার সঙ্গীয়রা বাসটি আটকে অতর্কিতে হামলা চালায় ও ভাঙচুর করে। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.