বাংলাদেশ ঢাকা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

খোদা বকশ চৌধুরী
১০৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আলোচনা-সমালোচনার মাঝে অবশেষে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি সেটি গ্রহণও করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।ওই গেজেটে খোদা বকশ চৌধুরীর পদত্যাগের বিষয়টি জানিয়ে বলা হয়েছে, এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে।

সম্প্রতি গুঞ্জন ওঠে, উপদেষ্টা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতে উঠে আসে খোদা বকশ চৌধুরীর নাম। শোনা যায়, তাকে সরিয়ে দেওয়া হতে পারে।
এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ-আলোচনা চলছিল। তারই মাঝে অবশেষে নিজেই দায়িত্ব ছাড়লেন খোদা বকশ চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.