বাংলাদেশ বরিশাল

যে স্বপ্নের কথা জানালেন হাদির বোন মাসুমা

হাদির বোন মাসুমা
৯৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি বলেছেন, আমাদের লড়াই কিন্তু আজকের না। এই লড়াই ২০০ বছরের লড়াই। ভারত আর আওয়ামী লীগ চায় নির্বাচন বানচাল করতে। নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া যাবে না। সন্ত্রাসীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি আরও বলেন, যে দলের হোক, যে জাতের হোক, আমাদের একটাই কথা, ইনসাফের বাংলাদেশ হতেই হবে। আমরা কোনো রাষ্ট্রের তাঁবেদারিতে থাকতে চাই না। আমরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে চাই।

সমতার কথা জানিয়ে তিনি বলেন, এমন ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, যেখানে একজন মন্ত্রীর সন্তান যে সুবিধা পাবে, একজন রিকশাচালকের সন্তানও একই সুবিধা পাবে। এই রাষ্ট্র কায়েম করতে হবে।

এদিকে হাদির মরদেহ বহনকারী বিমান শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.