সংবাদ আন্তর্জাতিক

মিশরের ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ে হাদির গায়েবানা জানাজা

আল আজহার বিশ্ববিদ্যালয়
২২৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : মিশরের ঐতিহাসিক আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই জানাজা ও বিশেষ দোয়া মাহফিলে দেশি-বিদেশি শিক্ষার্থী, হল-কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিশন সিটি তথা হলের প্রধান ড. ইসাম ইসমাইল কাজী স্বয়ং এই গায়েবানা জানাজায় শরিক হন। হল মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় বিভিন্ন দেশের শিক্ষার্থী এবং হলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শরিফ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশি ছাত্রদের আয়োজনে জানাজা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত সকলের মাঝে এক গভীর আবেগাপ্লুত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সকলে কায়মনোবাক্যে শহীদ শরিফ ওসমান হাদি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.