বরিশাল বাংলাদেশ

সাংবাদিক ফিরোজ মোস্তফা পুলিশ সদস্যের হামলার শিকার

এশিয়ান টিভির সাংবাদিক ফিরোজ মোস্তফা
৯৪
print news

বরিশাল অফিস পুলিশ সদস্যের হামলার শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের বরিশালের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা।সোমবার (৮ ডিসেম্বর) নগরীর গোড়াচাঁদ রোডের এশিয়ান টেলিভিশনের ব্যুরো অফিসে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত ফিরোজ মোস্তফাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলাকারী পুলিশ সদস্য নাবিদ আনজুম আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত।

ফিরোজ মোস্তফা সহকর্মীরা জানান, পুলিশ সদস্য আনজুমের সাথে ফিরোজ মোস্তফার পূর্বশত্রুতার জেরে গতকাল ধরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ঢুকে হামলা চালায়।হামলাকারী ফিরোজকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

আহত ফিরোজ মোস্তফা বলেন, পুলিশ সদস্য আনজুমান ব্যাক্তিগত অফিস বানাতে আমার ভাড়ার ফ্লাটটি ছেড়ে দিতে চাপ দিচ্ছিলে। বিভিন্ন ভাবে হুমকি দেওয়া তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডয়ারি করা হয়েছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, ওই ঘটনায় পুলিশ সদস্য আনজুমানকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য- ফিরোজ মোস্তফা দীর্ঘ বছর ধরে বরিশালে সাংবাদিকতা করে আসছেন। তিনি এর আগে জনপ্রিয় ইসলামিক টিভির বরিশাল প্রতিনিধি ছিলেন।

তার উপর হামলার খবরে নিন্দা জানিয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫ সংগঠনসহ বিভিন্ন সংগঠন ।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.