ঢাকা বাংলাদেশ

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু ৩ দিনের রিমান্ডে

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু
৯৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

‎ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দেওয়ার রায় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি গ্রেপ্তার হন এবং এরপর তাকে সন্ত্রাস বিরোধ আইনের মামলায় গত ১৮ নভেম্বর কারাগারে পাঠানো হয়।

‎গত ১৭ নভেম্বর লাভলু তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’। মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাসায় যান। লাভলু মোল্লাহর ওই পোস্ট নিয়ে সেখানে ‘উত্তেজনা’ সৃষ্টি হলে রাতে তাকে হেফাজতে নেওয়া হয়।

‎গত ২ ডিসেম্বর এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আলামিন।

‎আবেদনে বলা হয়, এ আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আক্তারুজ্জামানের পিএস হিসেবে কর্মরত ছিলো। শাহবাগ থানা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটানোয় অর্থ দিয়ে সহায়তা করে আসছে মর্মে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামিদের সনাক্তসহ গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড প্রয়োজন।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৩১ মে ভোর সাড়ে ৬ টার শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ১ জুন শাহবাগ থানায় মামলা করেন এসআই কামাল উদ্দিন মিয়া।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.