বাংলাদেশ ময়মনসিংহ

ময়মনসিংহে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, উপসহকারী প্রকৌশলীকে বদলি

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম
১২০
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলি করা হয়েছে। আজ সোমবার বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৭ নভেম্বর নিজ অফিসের চেয়ারে বসে শফিকুলের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, শফিকুল ইসলাম প্রায় পাঁচ বছর ধরে নান্দাইল উপজেলা উপসহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন। ঠিকাদারদের বাড়তি সুবিধা দিয়ে তিনি টাকা নিতেন বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় গত ১৭ নভেম্বর ফেসবুকে তার ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। পরে ১৮ নভেম্বর সকালে বেশ কিছু ঠিকাদারকে নিয়ে উপজেলা এলজিইডি অফিসে সংবাদ সম্মেলন করে ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে কর্তৃপক্ষ তদন্ত করে শফিকুল ইসলামকে নান্দাইল থেকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বদলির ব্যবস্থা করে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে বদলি হওয়া উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে তার অফিসে গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে গণমাধ্যমকে তিনি বলেন, ‘কী কারণে বদলি করা হয়েছে, তা আমি জানি না। অফিসে আসিয়েন, তারপর কথা বলব।’ ঘুষের কারণে বদলি হয়েছেন কি না, জানতে চাইলে ফোন কেটে দেন শফিকুল ইসলাম।

বদলির সত্যতা নিশ্চিত করে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ্বাস বলেন, ‘ রোববার হেড অফিস থেকে শফিকুলকে বদলি করা হয়েছে, তবে কী কারণে বদলি করা হয়েছে, সেটি তো বলতে পারব না, সেটা প্রশাসনিক বিষয়।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

 

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.