বাংলাদেশ ঢাকা

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন শুরু

সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনলাইন আবেদন
৮৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায়। অনলাইনে আবেদন চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভর্তির বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করেছে।

এ বছরও পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এবং টেলিটক প্রি-পেইড নম্বর দিয়ে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। প্রতিটি আবেদনের ফি ১০০ টাকা।

আবেদনের প্রধান নিয়মাবলি

ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করতে হবে।
* কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি) দাবি করলে অবশ্যই সংশ্লিষ্ট বক্সে টিক (✔) দিতে হবে, নাহলে কোটা বিবেচিত হবে না।
* রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, JPEG ফরম্যাট) আপলোড করতে হবে।
* ফরম সাবমিট করার পর ছবিসহ Applicant’s Copy প্রিন্ট বা ডাউনলোড করে রাখতে হবে। এই কপিতে পাওয়া User ID দিয়েই ফি জমা দিতে হবে।

এসএমএসের মাধ্যমে ফি জমা দেয়ার নিয়ম

১. প্রথম এসএমএস: GSA User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: GSA ABCDEF → Send to 16222
২. ফিরতি এসএমএসে নাম ও PIN পাওয়া যাবে।
৩. দ্বিতীয় এসএমএস: GSA YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

সতর্কতা

একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে বা অসদুপায় প্রমাণিত হলে আবেদন বাতিল হবে।
আবেদনপত্রে দেয়া তথ্যই পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই সঠিকতা নিশ্চিত করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও স্কুলভিত্তিক আসন সংখ্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড অথবা https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.