বাংলাদেশ ঢাকা

বহিষ্কারাদেশ প্রত্যাহার শুরু করেছে বিএনপি

bnp logo with people 1722024527
১০৪
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : আবেদনের পরিপ্রেক্ষিতে ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, বরগুনা জেলার বেতাগী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক দুলাল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য মো. শফী খান, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. মাহবুবুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিকদলের সদস্য ফয়েজ আহমেদ লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শাহজাহান মোল্লা, ফরিদপুর জেলার সদরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ বেপারী, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিয়ার তালুকদার, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জানে আলম ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহম্মেদসহ মোট ৫৫ জন নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রাজশাহী মহানগর, নাটোর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, কক্সবাজার পৌরসভা, রাঙ্গামাটি, গাজীপুর মহানগর, সিলেট জেলা, পটুয়াখালী, ভোলা ও অন্যান্য এলাকার নেতাদের মধ্যেও রয়েছেন এই তালিকাভুক্ত ব্যক্তিরা। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তারা পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরে পেয়েছেন এবং সব পর্যায়ের পদ স্থায়ীভাবে বহাল হয়েছে।

এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে স্থগিত হওয়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নম্বর আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাদার পদস্থগিতাদেশও আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.