বাংলাদেশ বরিশাল মিডিয়া

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষার আর নেই

1757357231.Arefin
৯৩
print news

বরিশাল অফিস দৈনিক কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ স্ট্রোক হয়। তাৎক্ষনিক ভাবে সহকর্মীরা তাকে শেবাচিমহাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। তাকে মঙ্গলবার সকাল ১০টায় প্রেস ক্লাব চত্তরে প্রথম জানাযা এবং নিজ গ্রাম হিজলা উপজেলার আন্দারমানিকে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।আরিফিন তুষারের আকষ্মিক মৃত্যুতে বরিশালের সংবাদপত্র অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাৎক্ষনিক ভাবে তার সহকর্মীরা শেবাচিম হাসপাতালে ছুটে যান। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু , বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াত এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, এসএম রহমত উল্লাহ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন প্রমুখ। তাছাড়া জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এম আর প্রিন্স, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালুকদার সহ অনেক সাংবাদিক নেতারা শোক জ্ঞাপন করেছেন।

এদিকে সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সম্পাদক সন্তোষ শর্মা ও বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তার মৃত্যুতে শোকস্তব্ধ দৈনিক কালবেলা পরিবার।

উল্লেখ্য, ২০০৮ সালে দৈনিক আজকের পরিবর্তন -এর স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন আরিফিন তুষার। পরবর্তীতে ২০১২ সালে  বিপ্লবী বাংলাদেশ’র চিফ রিপোর্টার পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সেখান থেকে ২০১৪ সালে দৈনিক বরিশালের ভোরের আলো’র যুগ্ম বার্তা সম্পাদক পদে যোগদান করেন। এছাড়া ২০১৮ সালে দৈনিক দখিনের মুখ-এর বার্তা সম্পাদকের দায়িত্ব পান আরিফিন তুষার। তখন থেকে এই পদে কর্মরত রয়েছেন। ২০২০ সালে দৈনিক ঢাকা টাইমস -এর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.