বিশেষ সংবাদ

ঝালকাঠির রাজাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

FB IMG 16914124687182
১২০
print news

 

মো:ইমরান হোসেন:

ঝালকাঠির রাজাপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও তার পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণ লুটে নিয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।সোমবার (৭ আগস্ট) ভোররাত ৩ টার দিকে ঝালকাঠি, রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে মুদি ব্যবসায়ী তারিকুল ইসলাম তুহিন এর বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যবসায়ী তারিকুল ইসলাম তুহিন কে কুপিয়ে আহত করায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ৩ টার দিকে ছয় জনের ডাকাতদল প্রশাসনের পরিচয় দিয়ে গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে নগদ ৪০ হাজার টাকা ও ৫ ভরীস্বর্ন লুটে নেয়। এ সময় ব্যবসায়ী তরিকুল ইসলাম তুহিনকে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্ররায় বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *