বাংলাদেশ বরিশাল

বরিশাল গ্রিন সিটি পার্ক:বাস টার্মিনালের রসিদ দিয়ে চাঁদাবাজি

480443545 950754717197120 1445296323648836941 n
১০৪
print news

ইত্তেহাদ অনলাইন নিউজ ডেস্ক : বরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

২০১৬ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয় গ্রিন সিটি পার্ক। এ ছাড়া আরও দুটি শিশুপার্ক রয়েছে নগরে। প্রতিটি পার্কে প্রবেশ উন্মুক্ত ছিল বছরের পর বছর। কিন্তু ঈদুল ফিতরের দিন গত ৩১ মার্চ থেকে গ্রিন সিটি পার্কে প্রবেশ ফি চালু করেছে করপোরেশন। বাস টার্মিনালের পার্কিং ফির রসিদ দিয়ে ১০ টাকা নিচ্ছেন নিরাপত্তারক্ষীরা।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, শিশুবান্ধব নগরীতে শিশুদের নিয়ে এমন বাণিজ্য কাম্য নয়। করপোরেশনের টাকা কামানোর আরও অনেক পথ রয়েছে।

গত মঙ্গলবার বিকেলে পার্কটিতে গেলে মাসুদ আহমেদ নামক এক অভিভাবক বলেন, ‘ছেলেমেয়েকে নিয়ে এসে দেখি ১০ টাকা করে নিচ্ছে। অনেক পথশিশু, অসহায় শিশু এসে দাঁড়িয়ে আছে। বিশেষ করে বাস টার্মিনালের রসিদ দিয়ে শিশুদের নামে টাকা নেওয়া ঘৃণিত কাজ।’

আসমা আক্তার নামক এক গৃহিণী জানতে চান, পার্কে কি কোনো নতুন রাইড আছে? যেগুলো ছিল, তা-ও কি পর্যাপ্ত? নামমাত্র কয়েকটি রাইড, যেমন দোলনা, ঘোড়া, স্লাইডার রয়েছে। এটা তো একধরনের প্রতারণা।

এদিকে শিশুপার্কে ফি ধার্য করায় ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। হাওলাদার নান্টু নামক একজন লিখেছেন, ফ্রি পার্ক এখন চাঁদাবাজির পার্ক। সিটি করপোরেশনকে দেউলিয়া ঘোষণা করা উচিত।

বিসিসির দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবারের ঈদের দিন হঠাৎ প্রশাসকের ইচ্ছায় শিশুপার্কে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। জেনে ব্যবস্থা নেবেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.