ডিবিতে মিল্টন সমাদ্দারের স্ত্রী

ইত্তেহাদ নিউজ,ঢাকা :‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান গ্রেপ্তার মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদের জন্য মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ডাকা হয়েছে।রোববার (৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে রাজধানীর মিন্টু রোড ডিবি কার্যালয়ে আসেন তিনি।ডিবি সূত্র জানায়, মিল্টন সমাদ্দার বর্তমানে ডিবি হেফাজতে রিমান্ডে আছেন। মিল্টনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
শনিবার (৪ মে) ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, মিল্টনের আশ্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিল্টনের স্ত্রীকে ডাকা হয়েছে। এ বিষয়ে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবো।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়



