শিক্ষা

কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান প্রাপ্ত মুসফিক কে সংবর্ধনা দিল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

1706878536431
৫১
print news

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। এইসময় আমন্ত্রিত অতিথিরা মুশফিকুর রহমানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। একইদিন জুমার আগে এলাকায় এসএম সাদ্দাম হোসাইন জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় বিপুলসংখ্যক মুসল্লিরা জুমার নামাজে অংশ নেন।সংবধর্না ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ওলামাগণ ও ছাত্রলীগের জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএম সাদ্দাম হোসাইন বলেন, ‘আমি ছোটবেলা থেকে মানুষের পাশে আছি। মানুষকে সাহায্য সহযোগিতা করতে আমার ভাল লাগে। সেই ভালো লাগা থেকে আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজারের গৌরব আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছি। এছাড়াও আমি দীর্ঘদিন ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *