শিক্ষা

দশমিনায় সহকারি অধ্যাপক ও অভিভাবক সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

Dashmina pht 2
১২৩
print news

আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) :
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক মাদ্রাসার অভিভাবক সদস্য ও কামিল
মাদ্রাসার সহকারি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়,উপজেলার চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ ফিরোজ
আলমকে চাকরি ও এনটিআরসি (নিবন্ধন) দেয়ার কথা বলে ২লক্ষ ৪ হাজার
টাকা নেয় আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারি
অধ্যাপক(বাংলা) মোঃ হানিফ। এই ঘটনায় মোঃ ফিরোজ আলম ২৯
জানুয়ারি ভূক্তভোগী লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার
কাছে দেয়। অভিযোগটি আমলে নিয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার তিন
সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অপ দিকে ২৫ জানুয়ারি
চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমকে
নানা ভাবে হয়রানি, ভয়ভীতি এবং সভাপতি ও অবৈতনিক প্রধান শিক্ষক
দাবি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আদমপুর ইসলামিয়া
কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক (বাংলা) মোঃ হানিফ এর বিরুদ্ধে
অভিযোগ দাখিল করেন। এই অভিযোগ আমলে নিয়ে উপজেলা প্রাণী
সম্পদ কর্মকর্তা, উপ-সহকারি প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগ ও উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ
দেন। এদিকে গত ১৫ জানুয়ারি উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের
দক্ষিন দাসপাড়া আঃ গনি মহিলা দাখিল মাদ্রাসায় ৩১ ডিসেম্বর
মাদ্রাসার সুপারিন্টেন্ডেট জরুরী সভা আহবান করলে ঐ সভায় অভিভাবক
সদস্য ও ১৪৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল
ইসলাম সাহিদ সহ সুপার মজিবুর রহমানকে লাথি মেরে মাদ্রাসা থেকে
বের করে দেয়া এবং অশ্লীল ভাষায় গালমন্দ করার ঘটনায় বাদি হয়ে
অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা বরাবর অভিযোগ আমলে নিয়ে উপজেলা
একাডেমিক সুপারভাইজার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-
সহকারি প্রকৌশলী, জনস্বাস্থ্য বিভাগকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট
তদন্ত কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের
নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা
জানান, তিনটি অভিযোগ পেয়েছি। তিনটি অভিযোগ আমলে নিয়ে
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে নিয়ে তদন্ত কমিটি গঠনকরে দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহন
করা হবে।

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *