বাংলাদেশ রাজশাহী

তাড়াশে বাবা ও মায়ের সঙ্গে নিহত স্কুলছাত্রী তুষি’র হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

Screenshot 1
৬৩
print news

এস.এম.রুহুল তাড়াশী: সিরাজগঞ্জের তাড়াশে চাঞ্চল্যেকর ভাগ্নের হাতে একই পরিবারের তিনজন হত্যার ঘটনায় বাবা-মা ও স্কুলছাত্রী পারমিতা সরকার তুষি’র হত্যাকারীর ফাঁসির দাবীতে মানব বন্ধন করেছে নিহত তুষির বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও নিহত স্কুল ছাত্রী তুষির সহপাঠীরা হত্যাকারী রাজিব কুমার ভৌমিকের ফাঁসির দাবিতে ও দ্রুত বিচারের জন্য মানব বন্ধন করেন। এ সময় নিহত স্কুল ছাত্রীর সহপাঠিরা মানববন্ধনে অঝরে কাঁদেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষির সহপাঠী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি, সহকারী শিক্ষক আনিসুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহসান।
উল্লেখ, গত শনিবার (২৭ জানুয়ারি) রাতে তাড়াশ পৌর এলাকায় বারোয়ারী বটতলা নিজ তিনতলা ফ্লাটের নিজ ঘরে আপন ভাগ্নে উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে রাজিব কুমার ভৌমিক (৩৫) মামা বিকাশ চন্দ্র সরকার, মামি স্বর্ণা সরকার ও মামাতো বোন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে রুমে তালা লাগিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাত তিনটার দিকে বাসার তালা ভেঙে তিনজনের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই রাতে নিহত স্বর্ণা সরকারের বড় ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে দ্রুততম সময়ের মধ্যে হত্যার রহস্য উৎঘাটন করেন পুলিশ প্রশাসন। পাশাপাশি পুলিশ এবং বিজ্ঞ আদালতের নিকট হত্যার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি প্রদান করেন।মানব বন্ধনে বক্তব্য রাখেন, তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হাসান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আফরোজা খাতুন, রনজু খাতুন, আনিছুর রহমান, শিক্ষার্থী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি প্রমূখ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *