খেলাধুলা

ট্যালেন্টস হোম স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

IMG 20240202 WA0005
৩০
print news

আহসান হাবীব লায়েক ,জকিগঞ্জ (সিলেট):  সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ট্যালেন্টস হোম স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারি ট্যালেন্টস হোম স্কুল মাঠে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আহমদ মনসুর আলম-এর সভাপতিত্বে ও স্কুলের প্রিন্সিপাল তারেক আহমদ-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, বক্তব্য রাখেন কার্যকরী কমিটির নির্বাহী সদস্য নজমুদ্দিন আহমদ, পরিচালক ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আজিজুর রহমান, ইউপি সদস্য সাহেল আহমদ খোকন, বিদ্যালয়ের কার্যকরী কমিটির সহ সেক্রেটারি মুস্তাক আহমদ,সদস্য, মনির হোসেন উকিল, আহমদ মঈন উদ্দিন, বিদ্যালয়ের পরিচালক,ইখলাছুর রাহমান, আবু সুফিয়ান,আহসান মোহাম্মদ সোহেল, অভিভাবক আবুল মনসুর, অভিভাবিকা জোসনা বেগমসহ স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন স্কুলের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমদ হাসাম কাজিম।এসময় বক্তারা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। আরোও বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *