বরিশাল বাংলাদেশ শিক্ষা

শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন ববি শিক্ষক শাহনাজ পারভীন

received 733340025356906
৫৪
print news

সাইফুল, বরিশাল বিশ্ববিদ্যালয় : সফল নারী হিসেবে শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে ঝিনাইদহ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন রিমি। গত শনিবার (৯ ডিসেম্বর) ঝিনাইদহ সদর উপজেলা বির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশুর বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপী পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ঝিনাইদহ সদর উপজেলা থেকে এ সম্মানায় ভূষিত হন। এসময় শাহনাজ পারভিন রিমির হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একইদিন ঝিনাইদহের সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা গ্রহণ করেন তিনি। বর্তমানে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সভাপতি ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে শাহনাজ পারভিন রিমি বলেন, নিঃসন্দেহে দিনটি অত্যন্ত আনন্দের যার অন্যতম কারণ হলো বিজয়ের মাস এবং রোকেয়া দিবস। ছাত্র জীবনে আমি রোকেয়া হলের ছাত্রী ছিলাম আজকের এই অবস্থানে আসার পেছনের পথটা সহজ ছিল না। পেরোতে হয়েছে অনেক কঠিন পথ।একটা সময় যার উচ্চশিক্ষা বিষয়টি ছিল অনিশ্চিত, তা আজ বিশালতায় রূপ নিয়েছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে স্বপ্ন ছিল প্রাইমারীর শিক্ষক হবার। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার স্বপ্ন তৈরি হয়। চেয়েছি শিক্ষক হতে, প্রাইমারি অথবা বিশ্ববিদ্যালয়ের। আজ আমি সফল। যে মেয়েটি একসময় স্বপ্ন দেখেছে প্রাইমারির শিক্ষক হবার,আজ সে স্বপ্ন দেখে অক্সফোর্ড স্কলার হবার। নিঃসন্দেহে আজকের এই স্বীকৃতি ভবিষ্যতে আরো ভালো, আরো সৃষ্টিশীল কাজ করতে আমাকে অনুপ্রাণিত করবে। আর, এই গোটা গল্পের পেছনে যিনি , আমার পথ প্রদর্শক , আমার সাফল্যের অগ্রদূত তিনি আমার মা। মায়ের জন্য আজ আমি জয়িতা।

শাহানাজ পারভীন রিমি ১৯৯৫ সালে ঝিনাইদহ জেলার আরাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১০ সালে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি. পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ ৫ অর্জন সহ যশোর বোর্ড থেকে বোর্ড বৃত্তি লাভ করেন এবং ২০১২ সালে শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ থেকে এইচ. এস. সি পরীক্ষায় পুনরায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন সহ বোর্ড বৃত্তি লাভ করেন। পরবর্তীতে তিনি ২০১২-১৩ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে ভর্তি হন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মেধাতালিকায় ভর্তি হবার সুযোগ পেলেও বেঁছে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ ও ২০১৭ সালে কৃতিত্বের সাথে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে যথাক্রমে ৩.৮২ ও ৩.৮৫ সিজিপিএ অর্জন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পেয়েছেন অসংখ্য বৃত্তি, পুরস্কার ও সম্মাননা। ২০১৭ সালে রোকায়া মেরিট স্কলারশিপ ও পদক এর মধ্যে অন্যতম। পরবর্তীতে ২০১৯ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে যুক্ত ছিলেন রেঞ্জার, গার্লগাইড, বাঁধন, বিতর্ক, গবেষণা সংসদ সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে। শাহানাজ পারভীন রিমির জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ০৭টি এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সংখ্যা ৩টি। তার গবেষণা আগ্রহের বিষয় প্রায়োগিক দর্শন, পরিবেশ দর্শন, ব্যাবসায় নীতিবিদ্যা, প্রশাসনিক নীতিবিদ্যা, সমাজ দর্শন, শিক্ষা দর্শন, বাঙালী দর্শন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, নারী নির্যাতন ও অন্যান্য।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *