বাংলাদেশ বরিশাল

৬ হাজার ৩১৪ দিন পর স্বদেশে তারেক রহমান

FB IMG 1766638538846
৩২
print news

শীর্প্রাষ নিউজ: প্রায় দেড় যুগ পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তাকে বিমানটি সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে সকাল ৯টা ৩৪ মিনিটে তারেক রহমান ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

এরপর সকাল ১০টা ১৮ মিনিটে আরেকটি পোস্ট দেন তিনি। ওই পোস্টে লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!”

এর মধ্যদিয়ে তার ১৭ বছরের নির্বাসিত জীবন শেষ হলো। দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর দেশের মাটিতে পা রেখে তারেক রহমান দেশের বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন।

তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল বিএনপির সকল স্তরের নেতা-কর্মীসহ পুরো বাংলাদেশ। জাতির এই ক্রান্তিলগ্নে তারেক রহমানের দেশে ফেরা রাজনীতিতে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে মনে করছেন সর্বমহল।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ ব্যাপারে দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দেশের গত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংবর্ধনা হবে এটি। সমাগম ঘটবে প্রায় ৫০ লাখ মানুষের।

উল্লেখ্য, ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর ২০০৮ সালে সপরিবার যুক্তরাজ্যে যান তারেক রহমান। এর পর থেকে তিনি সে দেশেই বসবাস করছিলেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.