পিয়াঁজ’র মূল্য সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ সুনামগঞ্জ জেলা প্রশাসনের

আল হাবিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা করেছেন জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক,ভোক্তা অধিকার সংরক্ষণের সভাপতি আব্দুল আউয়াল প্রমুখ।সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল জানান,পিয়াঁজসহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সহনীয় রাখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। সেই সাথে সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী পিয়াঁজের দাম বিক্রি করতে হবে। কেউ যদি বাড়তি দামে পিয়াঁজ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news



