নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসমাবেশে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।শুক্রবার(২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের মৌচাক এলাকার একটি গলিতে চলমান পথসমাবেশের সময় এই ঘটনা ঘটেছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ডিজিটাল ক্যাম্পেইন টিমের ব্যবস্থাপক শামিল আব্দুল্লাহ জানান, প্রচারণার সময় বাংলা টিভির গলির বিপরীত দিকের একটি ভবন থেকে ডিম ছোড়া হয়। তারা দ্রুত ওই এলাকায় কর্মসূচি শেষ করে পরীবাগে চলে আসেন। এ ঘটনার পর পরিবেশ কিছুক্ষণ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে, কিন্তু দলের কর্মী-সমর্থকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শামিল আব্দুল্লাহ আরও জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী অক্ষত রয়েছেন এবং প্রচারণায় অংশগ্রহণ অব্যাহত রাখছেন। তিনি কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।
এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই হামলা একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠীর পরিকল্পিত উদ্যোগ। এ ঘটনায় ইতোমধ্যে পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর রয়েছে। তবে রাজনৈতিক উত্তেজনা ও হামলার ঘটনা সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানানো হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



