বাংলাদেশ চট্টগ্রাম

কেএনএফ হামলা চালিয়েছে ডিম পাহাড় এলাকার যৌথবাহিনীর চেকপোস্টে

image 792570 1712261230
৩৫
print news

বান্দরবান প্রতিনিধি :  কেএনএফ এবার বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ মাইলের ডিম পাহাড় এলাকার যৌথবাহিনীর একটি চেকপোস্টে হামলা করেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে এই হামলা করা হয়। সন্ত্রাসীদের সঙ্গে বেশ কিছু সময় গোলাগুলি হয় যৌথ বাহিনীর। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তবিদুর রহমান।তিনি বলেন, ‘গাড়ি চালিয়ে যৌথবাহিনীর চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা পুলিশ-সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।’ উভয়পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি হয়েছে বলে জানান তিনি।এর আগে রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সঙ্গে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়।

থানচি বাজার ও আশেপাশের এলাকায় গোলাগুলি শুরু হলে পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী যোগ দেয়। পরে এক ঘণ্টা পর রাত প্রায় ১০টার দিকে গোলাগুলি থামে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *