বিশেষ সংবাদ

কক্সবাজারে সাউথ এশিয়া রেডিও ক্লাবের খুরুশকুল ইউনিয়ন শাখা উদ্বোধন

35e0be2d b2b8 49c8 83a6 d7693f1d4750
৩২
print news

ইত্তেহাদ অনলাইন ডেস্ককক্সবাজারের সদর উপজেলায় উদ্বোধন হয়েছে দেশের বৃহত্তম বেতার ভিত্তিক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর খুরুশকুল ইউনিয়ন শাখা।সম্প্রতি কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ খুরুশকুলে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর সভাপতিত্বে ও পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, বেতার এমন একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে যেকোন শ্রেণী-পেশার মানুষ শিক্ষা নিতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী-শিশু, তথ্য, বিনোদন, আবহাওয়া, খবর, বিজ্ঞান-প্রযুক্তি, ধর্ম, সংস্কৃতি এমন কিছু নেই যা বেতারে নেই। বেতার এমন একটি জ্ঞান ভান্ডার যেখানে মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।অনুষ্ঠানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খুরুশকুল ইউনিয়ন শাখা, সদর, কক্সবাজার এর ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ২০২৪-২০২৬ বর্ষের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মেম্বার অর্চনা প্রভা দে, সহ-সভাপতি সমিতা দে, সাধারণ সম্পাদক অনিক দে রাজ, যুগ্ম সম্পাদক কয়নেজ দেব, কার্যনির্বাহী সদস্য একমি দে, রুপসা দে, টিটু দে, বিষু দে এবং রূপালী দে। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ক্লাব চেয়ারম্যান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন এবং সবাইকে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ক্যালেন্ডার ও বেতার বাংলা ম্যাগাজিন উপহার দেন এছাড়া ক্লাব সদস্যদের বিভিন্ন বেতার অনুষ্ঠান শোনার জন্য একটি রেডিও সেট উপহার দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের মো: আব্দুর রউফ আজাদ, মোসলেহ উদ্দীন ও মো: সাইফুল ইসলাম, সনজা দে, সুষ্মিতা দে, লক্ষী রানী দে, কৃষ্ণা দে, পারুল প্রভা দে, রিনা দে, মালতী দে, শিখা রানী দে, নেলী দে, ঝর্ণা দে, রিখা দে, স্বপ্না ঘোষ, অর্পনা দে, দিপু দে, রুনু দে, অরন্য দে দ্বীপ প্রমুখ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *