বাংলাদেশ ঢাকা

সরকার অপরাধীদের জামিনের বিরুদ্ধে:স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা
৮৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সরকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরার পর সাংবাদিকরা স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে সরকারের সমালোচনা করছে সাধারণ মানুষ।

কিন্তু কৃষির বাইরে অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি ছিলেন না উপদেষ্টা। সাংবাদিকরা সাদ্দামের প্যারোলের বিষয়ে প্রশ্ন করলে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর (দেব না)।’

একজন সাংবাদিক তখন বলেন, ‘আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টাও।’ এসময় উপদেষ্টা বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকবো।’

‘আপনি তো দায়বদ্ধ’—আরেকজন সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন না দেওয়ার বিষয়ে তোলপাড় হয়ে গেছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।’এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সভাকক্ষ ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.