সংবাদ আন্তর্জাতিক

মাদুরোর মতো পুতিনকেও তুলে নিবে ট্রাম্প!

পুতিন
৮৩
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, একজন স্বৈরশাসককে যদি এভাবে ধরা যায়, তবে পরবর্তী লক্ষ্য কে হতে পারে তা ওয়াশিংটন ভালো করেই জানে। জেলেনস্কির এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জেলেনস্কির এমন ধারণাকে নাকচ করে দিয়ে বলেন, পুতিনের বিরুদ্ধে এ ধরনের কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তার মতে, পুতিনের সঙ্গে তার সবসময়ই একটি উষ্ণ সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ ঠিকই, কিন্তু মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, বলেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, তিনি এর আগে ৮টি যুদ্ধ থামিয়েছেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধও খুব দ্রুতই সমাধান হবে বলে তিনি আশা করেছিলেন।

ট্রাম্প যুদ্ধের মানবিক বিপর্যয় নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গত মাসেও রাশিয়া ৩১ হাজার মানুষ হারিয়েছে, যার মধ্যে অধিকাংশই রাশিয়ান সৈন্য এবং তাদের অর্থনীতিও সংকটের মুখে রয়েছে। তিনি দ্রুত এই সংঘাতের অবসান চান কারণ প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে।

পুতিনের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যা দীর্ঘদিনের এই যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে।

অন্যদিকে, ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর দেশটির শাসনভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে। তবে ট্রাম্প প্রশাসন অতিশিগগিরই দেশটির দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিবে বলে ধারণা করা হচ্ছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.