বাংলাদেশ চট্টগ্রাম

বিধবাকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে

বিধবাকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে
১০৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে অসহায় এক বিধবা নারীকে (৪৬) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে জামায়াতের এক সমর্থকের বিরুদ্ধে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারী একই এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুই মাস পূর্বে অভিযুক্ত কাউছার একটি সংস্থা থেকে ওই নারীকে টয়লেট বসানোর জন্য ১০টি রিং ব্যবস্থা করে দেন। গত ২৭ ডিসেম্বর এবার শীতের কম্বল নেওয়ার জন্য ওই নারীকে ফোন করে বাড়িতে ডাকেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে তিনি একা পেয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ভুক্তভোগী নারী বলেন, ঘটনাটি কাউকে জানালে আমি এবং আমার ২০ বছর বয়সি মেয়েকে খুন করবে বলে হুমকি দেন কাউছার। আমি প্রাণভয়ে বিষয়টি এতদিন কাউকে বলিনি। আসামি একজন দুষ্ট প্রকৃতির নারীলোভী ব্যক্তি। আমি তার বিচার চাই।

অভিযুক্ত মো. কাউছার বলেন, আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেনের কর্মী হিসেবে কাজ করায় এলাকার কিছু কুচক্রী মহল ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

কাউছারকে জামায়াতের সমর্থক দাবি করে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, আমরা দলের পক্ষ থেকে তদন্ত করে দেখব। কাউছার দোষী হলে তার বিচার হবে। অন্যথায় যারা এ ষড়যন্ত্রে লিপ্ত তাদেরও আমরা ছাড় দেব না।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগ পেয়েছি। ঘটনার তিন সপ্তাহ পরে বাদী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.