বানারীপাড়া উপজেলা বিএনপির দুই নেতার পদত্যাগের নেপথ্যে…

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বানারীপাড়ায় হামলা-মামলা জেল-জুলুম নিপীড়ন ও নির্যাতন সহ্য করে দীর্ঘ ৪০ বছর ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারসহ দুই নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার তিনি নিজ দল থেকে বঞ্চিত-লাঞ্ছিত ও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে বরিশাল জেলা বিএনপি দক্ষিণ সভাপতি ও সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার যুগান্তরকে বলেন, ছাত্রজীবন থেকে দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছি। এ সময় হামলা-মামলা জেল জুলুম নিপীড়ন নির্যাতন সহ্য করে দলের সঙ্গে নিবেদিত প্রাণ কর্মী হয়ে দলে ছিলাম। বর্তমানে দল থেকে বঞ্চিত লাঞ্ছিত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এনে উপজেলা ও জেলা বিএনপির নিজ পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানান।
অপরদিকে একই দিন মাহাবুব মাস্টার অনুসারী পৌর কৃষক দলের আহ্বায়ক আ. গাফফার হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগপত্র একই দিন জেলা কৃষক দল সভাপতি মহসিন আলম ও সম্পাদক সফরুল আলমের কাছে জমা দেন বলে জানান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



