বাংলাদেশ বরিশাল

বরিশাল-৩ আসন:ফুয়াদের নির্বাচনি প্রচারণায় যুবদলের হামলার অভিযোগ

জামায়াতের বিক্ষোভ
৯২
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারণায় হামলা ও নেতাকর্মীদের মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) সকালে মুলাদী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। যুবদলের মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক শাওন হাওলাদারের নেতৃত্বে তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

হামলার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে জামায়াত। এতে উল্লেখ করা হয়, শুক্রবার বিকালে উপজেলার চরটেকি এলাকায় জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আরিফ বয়াতির নেতৃত্বে ফুয়াদের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু হয়। এ সময় যুবদলের মুলাদী পৌরসভার সাধারণ সম্পাদক শাওন হাওলাদারের নেতৃত্বে তার অনুসারীরা প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হামলা চালায় যুবদল। এতে জামায়াতের ছয়-সাত কর্মী আহত হন।

প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে মুলাদী উপজেলা জামায়াতে ইসলামী। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা হামলায় জড়িতদের বিচারের দাবি জানান।

উপজেলা জামায়াতের আমির আবু সালেহ  বলেন, ‘যারা প্রার্থী হয়েছেন তাদের সবার প্রচার-প্রচারণা চালানোর অধিকার রয়েছে। কিন্তু যুবদলের নেতাকর্মীরা ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়েছেন। একইসঙ্গে ভয়ভীতি দেখিয়েছেন। এর প্রতিবাদে মুলাদী জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে তাদের বিচারের দাবি জানিয়েছে।’

আবুল সালেহ আরও বলেন, ‘এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় জিডি করেছি আমরা। সেখানে হামলাকারীদের নাম উল্লেখ করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে মুলাদী পৌর যুবদলের সভাপতি রফিক ঢালী  বলেন, ‘বরিশাল জেলার প্রতিটি আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন। ভোটের অংকে বিএনপি প্রার্থীদের ধারেকাছেও কোন দলের প্রার্থী নেই। কালকে তাদের প্রার্থীর প্রচারণায় হামলা করা হয়নি, হাতাহাতি হয়েছিল। সেটিকে বড় আকারে দেখছে জামায়াত।’

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী  বলেন, ‘জিডির অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.