বরিশাল বাংলাদেশ

বরিশালে মহাসড়কে থাকা পার্ক উচ্ছেদের দাবি

মানববন্ধন
১০০
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বরিশালে ফ্যাসিস্ট আমলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাঝখানে তৈরি করা পার্ক দ্রুত উচ্ছেদ এবং স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় মহাসড়কের টিটিসি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, ভুক্তভোগী ও এলাকাবাসী।

গত রোববার (৭ ডিসেম্বর) রাস্তা পার হতে গিয়ে নার্সিং কলেজের দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এর কিছুদিন আগেও এখানে ঘটে দুটি বাসের সংঘর্ষ। এসব দুর্ঘটনা রোধে এলাকাবাসী চাইছেন একটি স্পিডব্রেকার ও রাস্তার মাঝের পার্কটির দ্রুত অপসারণ।

টিটিসি সংলগ্ন এলাকার বাসিন্দা মাসুম হাওলাদার বলেন, দূর দিয়া গাড়িগুলা আয়। এই পার্কটার কারণে যখনি মোড়ডা ঘোরে তখনই সরাসরি সংঘর্ষ হয়। এখানে একটা স্পিডব্রেকার খুব প্রয়োজন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আমরা জানি, যত গতি তত ক্ষতি। আমরা দীর্ঘদিন দাবি করছি আমাদের এখানে স্পিডব্রেকার প্রয়োজন। আমাদের ২ শিক্ষার্থী আহত হয়েছেন। এ দুর্ঘটনাই যেন এই সড়কে শেষ দুর্ঘটনা হয়।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.