বাংলাদেশ বরিশাল

বরিশালে আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

1768064853 f05246b0e058baa104e21fd035fbe0ec
৬৫
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র সরকার জানিয়েছেন-অপারেশন ডেভিল হান্ট অভিযানে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন লস্কর, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিমু আকন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম এবং কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মানিক শিকদার।

ওসি আরও জানিয়েছেন-গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.