বাংলাদেশ বরিশাল

পটুয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

পটুয়াখালী
৯৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : পটুয়াখালী শহরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ব্যাট ও রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত খন্দকার নাহিদ (২৫) পটুয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর রাতে ও ৩১ ডিসেম্বর বিকেলে দুই দফায় নাহিদকে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে নাহিদের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা নাসরিন আক্তার (৪৫) পটুয়াখালী সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মাহিনের নেতৃত্বে ৮-১০ জন কলাতলা মাছ বাজার সংলগ্ন এলাকায় নাহিদ ও তার ছোট ভাই ফাহিমকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি দেয়।

পরদিন ৩১ ডিসেম্বর বিকেল সোয়া ৫টার দিকে একটি নির্মাণাধীন ভবনের নিচে দ্বিতীয় দফায় হামলার শিকার হন নাহিদ। সেখানে একদল যুবক তার পথরোধ করে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে মাহিন ক্রিকেট ব্যাট দিয়ে নাহিদের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। হামলাকারীরা তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পটুয়াখালী পৌর এলাকার মাহিন (২৩), নাহিদ (২৩), তুষার (২৩) ও সাইফুল ইসলাম হিরাকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহত নাহিদের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।’

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.