এশিয়া সংবাদ

ইন্ডিগোর অপারেশনাল সংকট অব্যাহত, শত শত ফ্লাইট বাতিল

ইন্ডিগোর অপারেশনাল সংকট অব্যাহত
১০১
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ভারতের বিমান সংস্থা ইন্ডিগোর বিমান সংকট সোমবার সপ্তম দিনে পড়ল। অপারেশনাল সংকট এদিনও অব্যাহত ছিল। দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরু মিলিয়ে শতাধিক ফ্লাইট সকাল থেকে বাতিল করা হয়। বিমানবন্দরে যাওয়ার পর ফ্লাইট বাতিলের খবর পেয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা। এই রোষের মুখে পড়েন বিমান কর্তৃপক্ষের কর্মীরাও। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোনোমতে পরিস্থিতি সামাল দিচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল আটটার মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দর থেকে আটটি ফ্লাইট বাতিল করা হয়, যার মধ্যে নয়টি ছিল যাওয়া এবং বাকি নয়টি ছিল আসার তালিকার। হায়দরাবাদ বিমানবন্দর থেকে ৭৭টি ফ্লাইট বাতিল করা হয়, যাতে যাওয়া ও আসা উভয় ধরনের ফ্লাইট রয়েছে। মুম্বাইতে বাতিল করা হয় শতাধিক ফ্লাইট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ৫৯টি ফ্লাইট অবতরণ করার কথা ছিল।

এই পরিস্থিতিতে নাগরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) পাইলটদের নতুন করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার সকালে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করে বলেছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করে নিতে। নির্দেশিকায় সতর্ক করে বলা হয়, ইন্ডিগোর ফ্লাইটগুলির বিলম্ব হতে পারে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমানসংস্থার সাথে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করে নেওয়া জরুরি।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্যা নিরসন ও মসৃণ ভ্রমণ নিশ্চিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। চিকিৎসা বা অন্য কোনো সহায়তার জন্য যাত্রীরা তথ্যডেস্কে যোগাযোগ করতে পারেন, যেখানে কর্মীরা সাহায্য করতে প্রস্তুত। তবে যাত্রীরা এমন পরামর্শে বিরক্ত। তাদের অভিযোগ, আসল সমস্যার সমাধান না করে বিমানবন্দর কর্তৃপক্ষ শুধু বিভ্রান্ত করছে।

অন্যদিকে, ইন্ডিগোর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ও প্রধান নির্বাহীকে ৬ ডিসেম্বর জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে ডিজিসিএ আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছে। ৮ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য জবাব না পেলে কর্তৃপক্ষ একতরফা সিদ্ধান্ত নেবে বলেও জানানো হয়েছে।

লো-কস্ট বিমান সংস্থা ইন্ডিগো সিভিল এভিয়েশন মন্ত্রণালয়কে জানিয়েছে যে সম্প্রতি তাদের ফ্লাইট বাতিলের ঢেউ মূলত পাইলটের ঘাটতির পাশাপাশি শীতকালীন সময়সূচির চাপের কারণে সৃষ্টি হয়েছে। সংস্থাটি তার কার্যক্রম স্থিতিশীল করতে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন নর্মসের আংশিক শিথিলতার অনুরোধ জানিয়েছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.