1721924875.BRTA বাংলাদেশ ঢাকা

বিআরটিএ’র ৪ ধরনের সেবা বন্ধ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় ও মিরপুর ১৪ নম্বরে সার্কেল-১ অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে সেখানকার ডেটা সেন্টারসহ অন্যান্য ইলেকট্রনিকস ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে লাইসেন্স কার্ড, রুট পারমিটসহ চার ধরনের সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। […]

image 360219 বাংলাদেশ বরিশাল

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বরিশাল অফিস :  বরিশালের হিজলা উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফিয়ান সরদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার দিনগত রাতে দুই পক্ষের কোপাকুপির ঘটনায় তিনি নিহত হন। এ খবর নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ। তিনি জানান, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সুফিয়ান সরদার উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের […]

Untitled123 বাংলাদেশ খুলনা

ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, এক কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ

ইত্তেহাদ নিউজ,খুলনা : মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদ দিয়ে চাকরি করে এক কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম জামিল আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জুলাই) দুর্নীতি দমন কমিশন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে জামিল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের […]

image 360232 সংবাদ আন্তর্জাতিক

বাংলাদেশে হতাহতদের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জাতিসংঘের

ইত্তেহাদ নিউজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট সহিংস ঘটনায় কত মানুষ নিহত ও আহত হয়েছে, তার বিস্তারিত তালিকা দ্রুত প্রকাশ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের বিষয়ে একটি পক্ষপাতহীন, স্বাধীন ও স্বচ্ছ তদন্ত পরিচালনায় বাংলাদেশ সরকারকে সহায়তা করতে তার কার্যালয় প্রস্তুত রয়েছে। […]

25 07 24 BN24 Cover 1 বাংলাদেশ বরিশাল

কালাবদর ও তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীনের পথে শ্রীপুর ইউনিয়ন

বরিশাল অফিস :   কালাবদর ও তেঁতুলিয়া নদীর ভাঙনে দিনে দিনে ছোট হয়ে আসছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন। এরই মধ্যে ইউনিয়নের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা নিয়ে বেশ কয়েকটি ওয়ার্ড পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেইসাথে আরও বেশ কয়েকটি ওয়ার্ড বিলীনের পথে। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, প্রতিনিয়ত নদীর ভাঙনে […]

আন্দালিব রহমান পার্থ রাজনীতি

রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে, আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা কাম্য নয়।’ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে বনানীর সেতু ভবনে হামলার মামলায় […]

rajshahi বাংলাদেশ রাজশাহী

রাজশাহীতে পুলিশ সদস্যের হাতে কামড় দেয়া ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,রাজশাহী : নারী কনস্টেবলের হাতে কামড় দেওয়া রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শেখ হাবিবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মোহনপুর উপজেলা কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলা সদরে (বাজারে) কনস্টেবল শান্তনা মহান্তের সঙ্গে কোনো একটি […]

image 359988 বাংলাদেশ ঢাকা

মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ মানবাধিকার কর্মীদের

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বিশিষ্ট মানবাধিকার কর্মীরা বুধবার বলেছেন যে, তারা দেখেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া নিরস্ত্র শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। শাসক দলের কর্মী ও পুলিশের সাথে সাত দিনের প্রাণঘাতী সংঘর্ষে বুধবার পর্যন্ত কমপক্ষে ১৬৩ জন বিক্ষোভকারী নিহত হয়েছে যাদের বেশির ভাগই ছাত্র এবং আহত হয়েছে কয়েক হাজার। […]

1721821420.2 বাংলাদেশ ঢাকা

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।বুধবার (২৪ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ […]

850696 124 সংবাদ আন্তর্জাতিক

সপ্তাহজুড়ে সংঘর্ষের পর স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ : এপি

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিশৃঙ্খলার পর স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশের পরিস্থিতি।বুধবার সীমিত পরিসরে ইন্টারনেট সেবা ও অফিস চালু হয়েছে। এক সপ্তাহজুড়ে চলা এ সহিংসতায় প্রায় ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় দেশের বেশিরভাগ অংশে ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। তবে […]