ট্রেন বাংলাদেশ ঢাকা

বন্ধ রয়েছে ট্রেন চলাচল,সহসাই ঘুরছে না চাকা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দেশব্যাপী সংঘাত, সংঘর্ষের পর এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনই ট্রেন চালাবে না বাংলাদেশ রেলওয়ে। তবে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে সেটিও বলছেন না কর্মকর্তারা। ঢাকাসহ সারা দেশে সীমিত […]

Untitled 2 বাংলাদেশ ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিল ৮ বার্তা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে আট বার্তা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসব বার্তার মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি, হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে এসব বার্তাসংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু […]

btrc প্রযুক্তি

ইন্টারনেটের গতি বাড়াতে বিটিআরসির নির্দেশ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ইন্টারনেটের গতি বাড়াতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার বিকেলে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে বিকেল ৩টার দিকে বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, সারা […]

image 106386 1721922292 সংবাদ আন্তর্জাতিক

বাংলাদেশে সহিংস কর্মকাণ্ডের স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত: জাতিসংঘ

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বাংলাদেশে সমস্ত সহিংস কর্মকাণ্ডের স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।  বুধবার (২৪ জুলাই) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, জনগণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করবে এবং তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারে […]

aa94a18d37aa986bc39d8ee3f3e416cd 66a2602328896 বাংলাদেশ চট্টগ্রাম

চট্টগ্রামে স্বামীর নিথর মরদেহ ছুঁয়ে অঝোরে কাঁদছিলেন সীমা

ইত্তেহাদ নিউজ,চট্টগ্রাম : সরকারি চাকরিতে কোটাসংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামে মোট ছয়জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। নিহত ছয়জনের চারজন শিক্ষার্থী, একজন মুদি দোকানের কিশোর কর্মচারী। আরেকজন ফার্নিচার দোকানের কর্মচারী। মুদি দোকানের কর্মচারীর নাম সাইমন (১৪)। ফার্নিচার দোকানের কর্মচারী নাম ওমর ফারুক (৩২)। গত ১৬ জুলাই বিকেলে নগরের মুরাদপুর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা যান […]

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংবাদ আন্তর্জাতিক

পুলিশ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে:অ্যামনেস্টি

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে সহিংসতার তিনটি ভিডিও বিশ্লেষণ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওই ভিডিওগুলো বিশ্লেষনের পর তারা দাবি করেছে, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ আন্দোলনকারীদের ওপর আইনবহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে। ঢাকার সাভার, বাড্ডা ও রামপুরা এলাকায় ধারণ করা তিনটি ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  বৃহস্পতিবার (২৫ জুলাই) এক […]

4faa03dc1fc7726cfa01ac825f80039a 61fbdb38bea81 রাজনীতি

হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় জনগণ: ফখরুল

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বিএনপি কিংবা বিরোধী দলের কেউ আন্দোলনের সঙ্গে জড়িত নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত শত নিরীহ ছাত্র-ছাত্রীদের সরকারী দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করলো, অথচ সরকারের ইশারায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র ৬ জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে। এটি সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর। তাই জনগণ পুরো […]

hasina রাজনীতি

দেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইত্তেহাদ নিউজ,ঢাকা : মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সারাদেশে সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশবাসীর কাছে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের জনগণকে অপরাধীদের বিচার করতে হবে। আমি জনগণের কাছে ন্যায়বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনও ভাষা নেই। বৃহস্পতিবার সকালে মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শনে শেষে তিনি এ কথা […]

1721930999.Canada বাংলাদেশ ঢাকা

বাংলাদেশে গ্রেপ্তারদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান কানাডার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার সবার যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে কানাডা। একই সঙ্গে এই দুঃখজনক ঘটনার জন্য দায়ীদের জবাবদিহিরও আহ্বান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার কানাডা হাইকমিশন এক বিবৃতিতে এ আহ্বান জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের জনগণ যে সহিংসতার শিকার […]

india সংবাদ আন্তর্জাতিক

চলমান ঘটনাপ্রবাহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : ভারত

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহকে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’ বলে মন্তব্য করেছে প্রতিবেশি ভারত। দেশটির আশা, বাংলাদেশে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শান্তি ফিরে আসবে। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধির জয়সয়াল এ আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সরকার দেশটির (বাংলাদেশ) ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ […]