image 360716 বিশেষ সংবাদ

হারুনের ভাতের হোটেল সুপরিচিত নাম

ইত্তেহাদ নিউজ,ঢাকা : পদোন্নতি পেয়ে ২০২২ সালের ১২ জুন ডিএমপির ডিবি প্রধান হিসেবে যোগদান করেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ। এ পদে ছিলেন প্রায় দুই বছর এক মাস। এর মধ্যে অনেক সমালোচনারও জন্ম দিয়েছেন তিনি। অবশেষে তার ভাত কাণ্ড নিয়ে আদালতের উষ্মা প্রকাশের পর তাকে সরিয়ে দেওয়া হলো ডিএমপির গুরুত্বপূর্ণ এ পদ থেকে। সংযুক্ত […]

home minister 2 20240731203333 20240731205539 রাজনীতি

কিশোর নিহত হওয়ার বিষয়ে জানতে চেয়েছে জাতিসংঘ : স্বরাষ্ট্রমন্ত্রী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : চলমান কোটা সংস্কার আন্দোলনে দুয়েকজন কিশোর নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠকে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, তারা জিজ্ঞাসা করেছেন— আর কতদিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হবে। আমরা বলেছি, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। […]

image 832397 1722437045 সংবাদ মধ্যপ্রাচ্য

ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে হানিয়াকে: সৌদি আরব

ইত্তেহাদ নিউজ ডেস্ক : হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে ‘গাইডেড মিসাইল’ ছুঁড়ে হত্যা করা হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল হাদাথের কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। আল হাদাথের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্রের ওই হামলা চালানো হয়েছে।হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও […]

image 107874 1722433919 বাংলাদেশ ঢাকা

সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান হারুনকে

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) হারুন-অর-রশিদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপস শাখায় বদলি করা হয়েছে। এই […]

image 107860 1722430710 বাংলাদেশ ঢাকা

আটক নিরপরাধ শিক্ষার্থীর খোঁজ নিন : ঢাবি শিক্ষক

ইত্তেহাদ নিউজ,ঢাকা : রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি থেকে আন্দোলনরত এক শিক্ষার্থীকে পুলিশের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন ভুঁইয়া। এ ঘটনায় অনেকেই নিন্দা জানিয়েছেন। তবে তার ব্যাপারে খোঁজ না নিয়ে আটক ওই শিক্ষার্থীর খোঁজখবর নিতে শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছেন ঢাবির […]

image 107839 1722424164 বাংলাদেশ ঢাকা

১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর বাদে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী রোববার (৪ আগস্ট) খুলবে। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো এখনই খোলা হচ্ছে না।বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামাদ বলেন, ১২টি সিটি করপোরেশন এলাকা ও নরসিংদী পৌর […]

image 107873 1722433618 ইত্তেহাদ এক্সক্লুসিভ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করল ইইউ

ইত্তেহাদ নিউজ ডেস্ক : বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির কারণে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।ইউরোপীয় ইউনিয়ন অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় একটি দেশের সঙ্গে […]

image 146666 1722417785 রাজনীতি

তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাসস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা জাতিসংঘের কাছেও আবেদন করেছি, আন্তর্জাতিকভাবেও বিভিন্ন সংস্থা রয়েছে দেশে-বিদেশে তাদের কাছেও আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এতে দোষী তাদের সাজার ব্যবস্থা হোক।’শেখ হাসিনা […]

0037d03f869ed9d7df9632e8bc370a23 66a9e9d53c8a4 বাংলাদেশ ঢাকা

ছাগলকাণ্ডের মতিউরকে অবসর, প্রজ্ঞাপন জারি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে অবসরে পাঠানো হয়েছে। তিনি এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন। বুধবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম। এতে বলা হয়েছে, মো. মতিউর রহমান (পরিচিতি নম্বর-৩০০০৬০), কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এ সংযুক্ত […]

Quota movement barisal বাংলাদেশ বরিশাল

বরিশালে পুলিশের লাঠিচার্জে শতাধিক শিক্ষার্থী আহত

বরিশাল অফিস :  বরিশালে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি পণ্ড হয়েছে। এতে বিপুলসংখ্যক আন্দোলনকারী আহত এবং বেশ কয়েকজনকে আটকের অভিযোগ উঠেছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনে বিশৃঙ্খলা ঠেকাতে  লাঠিচার্জ করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী মৌসুমী জানান, বুধবার বেলা ১২টার দিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নিয়ে বরিশাল আদালত প্রাঙ্গণে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ […]