আল জাজিরা সংবাদ মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় আল জাজিরার ২ সাংবাদিক নিহত

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে। পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় অ্যারাবিক সাংবাদিক ইসমাইল আল-ঘউল ও তার ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন […]

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ সংবাদ মধ্যপ্রাচ্য

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহতের দাবি করলো ইসরায়েল

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) এমনটাই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। ওই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহ নিহত হওয়ার খবর দিয়েছিল […]

image 832687 1722510560 রাজনীতি

পুলিশি তদন্তের কোনো ‘ভ্যালু’ নেই: তথ্য প্রতিমন্ত্রী

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটাবিরোধী আন্দোলনকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর যে পুলিশি তদন্ত সেটির কোনো ‘ভ্যালু’ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।প্রতিমন্ত্রী আরাফাত বলেন, আবু সাঈদের মৃত্যুর তদন্তসহ কোনো তদন্তই রুটিন প্রসেসে হবে না। আমরা কোনো রুটিনে থাকব না। আমরা […]

ee852bdd0d962390c61063d99a409fc3 66ab5742a6abd বাংলাদেশ রংপুর

আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের সেই শিক্ষার্থীর জামিন

ইত্তেহাদ নিউজ,রংপুর: কোটা সংস্কার আন্দোলনে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১৬ বছরের কলেজছাত্র আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।  বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশু আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে মাহিমের আইনজীবী জোবায়দুল ইসলাম বলেন, মামলাটি মেট্রোপলিটন তাজহাট থানায় ছিল। মাহিম কিশোর হওয়ায় মামলা স্থানান্তর হয়েছে। […]

babi বাংলাদেশ বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সমন্বয়ক সুজয় শুভ সহ ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ

বরিশাল অফিস :   দেশব্যাপী ছাত্র হত্যা ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সংহতি কর্মসূচি পালনকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ সহ ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।  বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের […]

nuc 18 20240801123243 20240801142726 বিশেষ সংবাদ

বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে: জাতিসংঘ

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যেকোনও জায়গায় সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত বলেও জানানো […]

imail hania ইত্তেহাদ এক্সক্লুসিভ এশিয়া সংবাদ

হানিয়ার জানাজা পড়ালেন খামেনি, কাতারে দাফন

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলি খামেনি। জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ হামাস প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু শাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। […]

image 832653 1722499188 বাংলাদেশ ঢাকা

ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা শাখা (ডিবি)। ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।বৃহস্পতিবার (১ আগস্ট) তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে গত শুক্র ও শনিবার (২৬,২৭ জুলাই) কোটা সংস্কার […]

image 832658 1722501290 বাংলাদেশ ঢাকা

নিপীড়নের বিরুদ্ধে ঢাবিতে শিক্ষকদের সমাবেশ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ শুরু হয়। এসময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।শিক্ষকরা আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছেন। শিক্ষার্থী হত্যাএদিকে বৈষম্যবিরোধী […]

jamat 2 রাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি

ইত্তেহাদ নিউজ,ঢাকা : জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে জামায়াতে ইসলামী দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ […]