ruhul amin gaji বাংলাদেশ ঢাকা মিডিয়া

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী আর নেই

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি, দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)   রাত ৯টার দিকে […]

Ansari NB বাংলাদেশ ঢাকা

হাসিনা সরকার নানাভাবে আমাকে প্রভাবিত করতে চেষ্টা করেছিল, প্রলোভন দেখিয়েছিল

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঐক্য ধরে রাখতে পারলেই ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় সুসংহত হবে বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিজয় তখনই সুসংহত হবে যদি এটা আমরা ধরে রাখতে পারি। সুপরিকল্পিতভাবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, সেটিকে রুখে দিতে হবে।’ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব […]

news 1726281435924 বাংলাদেশ ঢাকা

পদত্যাগ করলেন স্বাস্থ্য সংস্কার কমিটির সভাপতি ফয়েজ

ইত্তেহাদ নিউজ,ঢাকা : অধ্যাপক এম এ ফয়েজ স্বাস্থ্য খাত সংস্কারবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার বিকেলে তিনি স্বাস্থ্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান। অধ্যাপক এম এ ফয়েজ তার পদত্যাগের কথা নিশ্চিত করেছেন। এম এ ফয়েজ বলেন, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। দেশের স্বাস্থ্যব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার, […]

EVA RAHMAN বাংলাদেশ ঢাকা

সরকার পরিবর্তনের পরও দখলমুক্ত হয়নি ইভা রহমানের ফ্ল্যাট

ইত্তেহাদ নিউজ,ঢাকা : দেড় দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের শাসনামলে দলটির নেতাকর্মীদের বেপরোয়া আচরণ এবং বেআইনি কর্মকাণ্ডে জীবন ছারখার হয়েছে বিপুলসংখ্যক মানুষের। শুধু বিরোধী মত বা দলের নেতাকর্মীরাই নন, আওয়ামী লীগের অত্যাচার ও নিপীড়ন থেকে রেহাই পাননি দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন এবং তারকারাও। তবে সরকারের দমনমূলক মনোভাবের কারণে মুখ ফুটে সেসব কথা বলার সাহসটুকুও […]

1726257069.IMG 2 বাংলাদেশ রাজশাহী

রাজশাহীতে দুই হাতে ২ পিস্তল নিয়ে গুলি বর্ষণকারী রুবেল গ্রেপ্তার

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রাজশাহীতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করা সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া […]

ea9a992c25152bc3a2f565f92dd71a55 66e497b8363f8 সংবাদ আন্তর্জাতিক

ঢাকায় আসছে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল

ইত্তেহাদ নিউজ ডেস্ক :  তিনদিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছে উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল। দুই দেশের ভবিষ্যত সম্পর্ক জোরদারের এই সফরে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিভিন্ন খাতে সহায়তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। একইসঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা করবে দুই পক্ষ। অধ্যাপক […]

6d350ef660e27170fe594bbedbbe6cfd 655af4b5daa7b বাংলাদেশ ঢাকা

১৭ বছর পর মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছে বিএনপি,কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

ইত্তেহাদ নিউজ,ঢাকা :গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত হওয়ায় দীর্ঘ ১৭ বছর পর মুক্ত রাজনৈতিক পরিবেশ পেয়েছে বিএনপি। এ সুযোগ কাজে লাগিয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চায় শীর্ষ নেতৃত্ব। এ লক্ষ্যে প্রথম দফায় তৃণমূল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া যেসব জেলা বা মহানগরে আহ্বায়ক কমিটি আছে, […]

be8a9a1a76ac89ee858dbc8bcb4f8609 65632c66bbc3f বাংলাদেশ ঢাকা

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫০ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে

ইত্তেহাদ নিউজ,ঢাকা : ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর থেকে দলটির প্রায় ৫০ হাজার কর্মী পরিবারসহ করুণ অবস্থায় আছে। মামলা-হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, সারা দেশ থেকে অনলাইনেই জুলাই-আগস্ট পুরো মাস […]

c4f03d916d680bba85cd109288231ce6 66e47c153a96c বাংলাদেশ ঢাকা

গোপালগঞ্জে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আ. লীগের বিরুদ্ধে অভিযোগ

ইত্তেহাদ নিউজ,গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলায় শওকত আলী দিদার নামে একজন নিহত হয়েছেন। তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক বলে জানা গেছে। হামলায় সাংবাদিকসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার […]

af55cc5796b934df9b72f8e042d03d61 66e46b288bce6 বাংলাদেশ ঢাকা

নিহত পারভেজের ৭ সদস্যের সংসার এখন কে দেখবে, প্রশ্ন মায়ের

ইত্তেহাদ নিউজ,ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত পারভেজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃতদেহ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শুক্রবার সকালে দাফন করা হয়েছে। পারভেজ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপির ধন্যপুর গ্রামের মিন্নত হাজী বাড়ির নবী উল্যার বড় ছেলে। তিনি ঢাকায় একটি থাই গ্লাসের দোকানে কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে […]